Logo

ন্যাশনাল ব্যাংকের নতুন নির্বাহী চেয়ারম্যান মুখলেসুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫০৫ তম সভায় ন্যাশনাল ব্যাংকের নব গঠিত পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান।

মুখলেসুর রহমান বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির একজন দক্ষ ও পেশাদার ব্যাংকার। দীর্ঘ ৩৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি সীমান্ত ও এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসাবে দায়িত্ব পালন করেছেন।

উপরন্তু, তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক, সিটি এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড নেপাল এবং ইস্টার্ন ব্যাংক সহ বেশ কিছু স্থানীয় ও বহুজাতিক ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬