Logo

মন্দাভাব কাটছেইনা শেয়ারবাজারে

কমেছে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের শেয়ারবাজারে মন্দাভাব কাটছেইনা। সূচকের পাশাপাশি লেনদেনে ভাটা অব্যাহত। বুধবার (৪ সেপ্টেম্বর, ২০২৪) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ৪র্থ কার্যদিবসেও সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৯ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০৯ দশমিক ৬২ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২২৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৯ দশমিক ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৩ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৫৯৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসে হয়েছিলো ৭২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৮১ টির, কমেছে ২৬৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫২ টি কোম্পানির শেয়ারদর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬