Logo

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেছ মিডল্যান্ড ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যার্তদের সহায়তার জন্য মিডল্যান্ড ব্যাংক পিএলসি. সিএসআর তহবিল থেকে ৫০.০০ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।

দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় আক্রান্ত দুর্গতদের জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যে অন্তর্র্বতীকালীন সরকার কর্তৃক গঠিত প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এই পুরো অর্থই পৌঁছে দেয়া হয়েছে। ব্যাংক ২০২৪ সালের বার্ষিক সিএসআর কর্মসুচীর আওতায় এই আর্থিক অনুদান প্রদান করেছে ।

এছাড়া ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীগন তাদের আগষ্ট মাসের বেতন থেকে ২১,৩৬,৯১৫.৫৫ টাকা বন্যায় দুর্গতদের সহায়তায় এবং জুলাই/২০২৪ বিপ্লবে হতাহতদের সাহায্যের উদ্দেশ্যে প্রদান করেছে ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬