Logo

মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর উদ্যোক্তা পরিচালক মোঃ আনোয়ারুল হক ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আজ রোববার (১ সেপ্টেম্বর ২০২৪) ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৪৮তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। ইতিপূর্বে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ঝুঁকি ব্যাবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক লিভিং প্লাস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সাথে যুক্ত আছেন।

ব্যবসা-বাণিজ্যের বাইরেও তিনি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তিনি গুলশান ক্লাব লি:, ধানমন্ডি ক্লাব লি: এবং উত্তরা মডেল ক্লাব লি: এর সদস্য।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬