Logo

বিদায়ী সপ্তাহে দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) লেনদেনে অংশ নেয়া ৩৯৭ কোম্পানির মাঝে দর বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ২৮ দশমিক ৯৬ শতাংশ বা ২৩ টাকা ৪০ পয়সা বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর ২১ দশমিক ৫০ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর ১৭ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ডাইংয়ের ১৭ দশমিক ৫০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১৬ দশমিক ৯৮ শতাংশ, এমজেএল বাংলাদেশের ১৬ দশমিক ৮৯ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ১৪ দশমিক ৮১ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ১৪ দশমিক ৭৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১৪ দশমিক ৩৯ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ১৩ দশমিক ৮৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬