Logo

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২৫ আগস্ট, ২০২৪) সকাল সাড়ে ১১টায় এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রদূতের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস ইউং।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এটিই রাষ্ট্রদূত ওয়েনের প্রথম সাক্ষাৎ। এর আগে গত বুধবার (২১ আগস্ট) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার সাক্ষাৎকালে নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬