Logo

রিং শাইন টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৭৩ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৩৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছিল। আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে মাইনাস ৭ টাকা ৩১ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬