Logo

আল-আকসা অভিযানের পর ১০ লাখ ইসরাইলি পালিয়েছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো অপারেশন আল-আকসা তুফান অভিযানের পর অধিকৃত ভূখণ্ড থেকে ১০ লাখ ইসরাইলি পালিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ইসরাইলের চ্যানেল-টুয়েলভের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ থেকে এসব মানুষ ইসরাইলে এসেছিল তারা আবার সেইসব দেশে ফিরে গেছে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা ইসরাইল ছেড়েছে।

এদিকে, সেন্টার ফর জিউশ ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে, শতকরা ২৯ ভাগ ইসরাইল ছাড়ার চিন্তা করছে এবং শতকরা ৭১ ভাগ আগামী দিনগুলোতে ইসরাইলে সুন্দর জীবনযাপনের ব্যাপারে আশাবাদী হতে পারছে না।

সেন্টার ফর জিউস ইম্প্যাক্টের জরিপ ফলাফলের ওপর ভিত্তি করে চ্যানেল টুয়েলভ জানিয়েছে, শতকরা ৫০ ভাগ ইসরাইলি অপারেশন আল-আকসা স্টর্মে আহত হয়েছে অথবা আহত হয়েছে এমন কাউকে চেনে। এই সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৮৪ ভাগ ইসরাইল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নয়। পার্সটুডে

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬