Logo

উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২০১ জন কর্মকর্তা

সাধারণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২০১ জন কর্মকর্তা। রোববার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্মসচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম-সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা তাদের যোগদানপত্র ই-মেইলে ([email protected]) পাঠাতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬