Logo

সপ্তাহের শেষ কার্যদিবস সূচক ও লেনদেনের পতন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৮ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯০৩ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬২ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২৬৪ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৭ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৯ পয়েন্টে।

আলোচ্য দিনে ডিএসইতে মোট ৯৯৯ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকা।

আজ লেনদেন হওয়া মোট ৩৯৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১ টির, কমেছে ২৭৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩২ টি কোম্পানির বাজারদর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬