Logo

টুকু-পলক-সৈকতকে আদালতে নেওয়া হচ্ছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার মামলায় গ্রেপ্তার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে আদালতের নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার পর ডিবি কার্যালয় থেকে তাদেরকে নিয়ে আদালতের উদ্দেশে রওয়ানা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে রাজধানীর পল্টন এলাকায় এক রিকশাচালককে হত্যার মামলায় গ্রেফতার করা হয়েছে।

গত ১৯ জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় গুলিতে নিহত হন রিকশা চালক কামাল মিয়া (৩৯)। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আসামি করে ২০ জুলাই একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী ফাতেমা খাতুন (৩৬)।

এরই মধ্যে গ্রেফতার তিনজনের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সেই আবেদন শুনানিতে হাজির করতেই তাদের ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬