Logo

সোনারবাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা

সোনারবাংলা ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনারবাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ আগস্ট বিকাল ৩ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় পরিচালকমণ্ডলী আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোসণা করা হতে পারে।

একই সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬