Logo

সারাদেশে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সারাদেশে এখন পর্যন্ত ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। দরকার পতনের পর বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে এতদিন বন্ধ ছিল থানা। রোববার (১১ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

পুলিশ সদরদপ্তর জানায়, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় দেশের সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬