Logo

শেয়ারবাজার লেনদেন ছাড়াল ২ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১১ আগস্ট) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গত দিনের তুলনায় লেনদেন ব্যাপক বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসই’র প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৯১ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৫১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৪ পয়েন্টে দাড়িয়েছে।

আজ ডিএসইতে ২ হাজার ১০ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে হয়েছে ১ হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকা।

রবিবার (১১ আগস্ট) ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৩টি কোম্পানির, বিপরীতে ২০৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬