Logo

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলিবিদ্ধ ৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক মতিঝিলের প্রধান কার্যালয়ে আন্দোলনরত কর্মীদের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৫ জন।

রবিবার (১১ আগস্ট) রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান, বাকী বিল্লাহ। বাকিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ইসলামী ব্যাংকের কর্মীরা আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬