Logo

বিমানবন্দরে আটক হাছান মাহমুদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়ে ভারত চলে যাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৪ মেয়াদের ক্ষমতার অবসান ঘটেছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে পারলেও বিপাকে পড়েছেন তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ইতোমধ্যে মঙ্গলবার একাধিক মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেও সফল হননি। তাদের বিমানবন্দর থেকে আটকের খবর পাওয়া যাচ্ছে।

সবশেষ আজ মঙ্গলবার (৬আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে তাকে বিমানবন্দরে আটক করা হয়। একটি বিশ্বস্থ সূত্র তাকে আটকের খবর নিশ্চিত করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬