Logo

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১ আগস্ট) লেনদেন শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পাশপাশি গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৫২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৫৮ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৮টি কোম্পানির, বিপরীতে ৬০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬