Logo

এইচএসসির সব পরীক্ষা স্থগিত

নভেম্বরে এসএসসি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি। ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৩০ জুন শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করার কথা ছিল।

তবে জুলাইয়ের মাঝামাঝি থেকেই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর সংঘটিত অস্থিরতায় থমকে যায় পুরো দেশ। সংঘাত-সহিংসতায় পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত ১৮ জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

কোভিডের ধকলে সিলেবাস শেষ না হওয়ায় এমনিতেই এপ্রিলের এইচএসসি পরীক্ষা এবার শুরু হয়েছে জুনের শেষে। তার ওপর একমাস পার হলেও, এখনও অধিকাংশ বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছে। তাহলে কবে শেষ হবে পরীক্ষা- তা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ শিক্ষার্থী ও অভিভাবকদের কপালে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬