Logo

ম্যাকসন্স স্পিনিং মিলসের নাম সংশোধনে সম্মতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নাম ‘ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড’ এর পরিবর্তে ‘ম্যাকসন্স স্পিনিং মিলস পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬