শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩১ জুলাই, বুধবার বেলা ২টা ৩০ মিনিটে ব্যাংকটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে ব্যাংকটি।