Logo

মূল্যসূচকের উত্থানে বেড়েছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে গেলকর্মদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৮৪ পয়েন্টে।

তাছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে ৬৬২ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৬২ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টাকা।

ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪০ টি কোম্পানির, দর কমেছে ১৯১ কোম্পানির। আর ৬৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬