Logo

কক্সবাজারে ভারী বর্ষণ, পাহাড় ধসে নিহত ২

বন্যা ব্যবস্থাপনায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে ভারী বর্ষণে পুরো পর্যটন শহর পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির তীব্রতায় পাহাড়ধসে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। কক্সবাজার পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে পৃথক এ পাহাড়ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।

নিহতরা হলেন, শহরের ৬নং ওয়ার্ডের এবিসি ঘোনার দক্ষিণ পল্লানিয়াকাটা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০) ও ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার এলাকার সাইফুলের ছেলে নাজমুল হাসান (৬)।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬