Logo

কোটা নিয়ে আন্দোলন আদালতবিরোধী: ড. হাছান মাহমুদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সরকারি চাকরিতে কোটা সরকার বাতিল করেছিল, আদালত বহাল রেখেছেন। কোটা নিয়ে আন্দোলন আদালতবিরোধী । আদালতের রায় আদালত হয়েই সমাধান করতে হবে বলে মন্তব্য করেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪) প্রেসক্লাবে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারসাম্যর পররাষ্ট্রনীতি ও বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এসময় সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে শিক্ষকদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, পেনশন ব্যবস্থা সবার জন্য করা হয়েছে। আশাকরি শিগগিরই সমস্যার সমাধান হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ভারতের পণ্য বাংলাদেশের ভুখণ্ড ব্যবহার করছে এতে বাংলাদেশেরও উপকার হচ্ছে। ট্যারিফ পাচ্ছে। ভারতের সহযোগিতায় রেল ও সড়ক পথের উন্নয়ন হচ্ছে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬