Logo

ডিভিডেন্ড পাঠিয়েছে সিটি ব্যাংক

সিটি ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে কোম্পানিটি।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ আর ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬