Logo

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এআইবিএল

আল আরাফাহ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি ৫০০ কোটি টাকা মূল্যের সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটির পরিচালনা বোর্ডের সভায় এআইবিএলপিএলসি ৫ম সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬