Logo

হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মীর আক্তারের ইজিএম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির আসন্ন ইজিএম ডিজিটাল প্লাটফর্মের পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আগামীকাল ২৫ জুন সকাল ১১টায় কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডিজিটাল প্লাটফর্মের পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি আংশিক রূপান্তরযোগ্য ও রিডিমেবল বন্ড ইস্যুতে এ ইজিএম আহ্বান করেছে।

হাইব্রিড সিস্টেমের পাশাপাশি অনলাইন এবং শারীরিক উপস্থিতিতেও এ ইজিএমে অংশগ্রহণ করা যাবে। রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারের (প্রথম তলা) অ্যাবাকাস কনভেনশন সেন্টারে এ ইজিএম অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬