Logo

ডিভিডেন্ড পাঠিয়েছে আইপিডিসি ফাইন্যান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ঘোষিত স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। সোমবার (২৪ জুন) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আইপিডিসি ফাইন্যান্স ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, আলোচ্য বছরে আইপিডিসি ফাইন্যান্স ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬