Logo

ব্যাংক এশিয়া বন্ডের কুপন রেট ঘোষণা

ব্যাংক এশিয়া
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ১ম পারপেচুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন রেট (Coupon Rate) তথা সুদের হার ঘোষণা করা হয়েছে। ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে।

রোববার (২৪ জুন, ২০২৪) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের রেট অনুমোদন করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, আগামী ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন ব্যাংক এশিয়া ১ম পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬