Logo

সূচকের উত্থানে চলছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৬ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮০ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ৭ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৯ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৫ পয়েন্টে দাড়িয়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৩৮ কোটি ৮৩ লাখ টাকা।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৯ টির, কমেছে ১০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টি কোম্পানির শেয়ারের দর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬