Logo

ইসরাইলের কয়েকটি স্থানে হিজবুল্লাহর হামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দখলদার ইসরাইলের কয়েকটি স্থানে একের পর এক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল ইসরাইলের সেনারা দক্ষিণ লেবাননের দেইর-কিফা গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে বিমান থেকে হামলা চালায়। এতে হিজবুল্লাহর একে সদস্য নিহত হন।

জবাবে হিজবুল্লাহ ইসরাইলের রাস নাকুরা সামরিক ঘাঁটিতে এক স্কোয়াড্রন কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত সেবা ফার্মে দুটি ইসরাইলে অবস্থানেও রকেট হামলা চালায়।

এছাড়া, কাফ্‌র শুবা পাহাড়ের আল-সামাকা এবং রামসা ফাঁড়িতে হিজবুল্লাহ যোদ্ধারা সিরিজ হামলা চালিয়েছে। এর বাইরে ইসরাইলের আল-জায়ুরা আর্টিলারি পজিশনে ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে হামলা চালানো হয়।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাচ্ছে। জবাবে হিজবুল্লাহও নিয়মিতভাবে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ এসব হামলা চালাচ্ছে। পার্সটুডে

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬