Logo

৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইএফআইসি ব্যাংক

আইএফআইসি ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আইএফআইসি ব্যাংক পিএলসি ৬০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাসেল ৩ এর গাইডলাইন অনুসারে টায়ার টু মূলধন বাড়ানোর জন্য এই ইস্যু করে অর্থ সংগ্রহ করা হবে। এটি হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ র্বসায়ন ঘটবে। বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে ব্যাংকটি কুপন-যুক্ত বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করার যে সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ সভায় তা প্রত্যাহার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬