Logo

সূচকের বড় পতনে দর কমেছে ৩৪০ কোম্পানির

কমেছে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের বড় পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু করলো। রোবার ডিএসইতে গেল কর্মদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে ৩৪০ কোম্পানির শেয়ারের দর।

তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৬৫ দশমিক ৭৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১৭১ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ১৫ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২২ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৫ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট ৩৫৭ কোটি ৯০ লাখ ২২ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

আজ মোট ৩৯২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৩৩ কোম্পানির। শেয়ারদর কমেছে ৩৪০ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বাকী ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬