Logo

শুদ্বাচার কর্মপরিকল্পনার আওতায় অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত

শুদ্বাচার কর্মপরিকল্পনার আওতায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শুদ্বাচার কর্মপরিকল্পনার আওতায় অংশীজনের অংশগ্রহনে সভা।

রোববার (৯ মে, ২০২৪) রাজধানীর তোপখানার বিআইসিএম এর মাল্টিপারপাস হলে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো: আবদুর রহমান খান এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস।

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বলেন,  উন্নত সমৃদ্ধ স্মার্ট  ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে যারা যার জায়গায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ২৬টি আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই সভাটি অনুষ্ঠিত হয়।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬