Logo

বিএনএমপিসিতে বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিজিবি সদর দপ্তরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং পরিবেশ বিষয়ক ক্লাব “বিএনএমপিসি ইকো ক্লাব” যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে ।

বুধবার (৫ জুন ২০২৪) দিবসটি উদযাপনের অংশ হিসেবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো: আবু সাঈদ, পিএইচডি, এইসি’র নির্দেশনায় ইকো ক্লাব শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক কুইজ ও চিত্রাংকনের আয়োজন ও র‍্যালি, দেয়ালিকা প্রদর্শন ও বৃক্ষরোপণ করা হয়।

পরবর্তীতে আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় অধ্যক্ষ শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে বৈশ্বিক এই দুর্যোগময় পরিস্থিতিতে সচেতন হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।

আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন বাংলা মাধ্যমের (প্রভাতি) উপাধ্যক্ষ মোঃ আব্দুল মতিন, ইকো ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মুহম্মদ আনোয়ার সাদাত এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে ক্লাবের কো- মডারেটরবৃন্দ,প্যানেলবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইকো ক্লাবের মডারেটর তার বক্তব্যে শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন-
“৫ জুন হোক এই পণ সারা বছর হোক বৃক্ষরোপণ”। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান (লিটন )।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬