Logo

তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর কমেছে ৫ শতাংশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট করের ব্যবধান সাড়ে ৭ শতাংশ থেকে কমে নামছে ৫ শতাংশে।

বর্তমানে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান সাড়ে ৭ শতাংশ হলেও প্রস্তাবিত বাজেটে সেটি তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে অপরিবর্তিত রাখা হয়েছে। তবে অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২ দশমিক ৫০ শতাংশ কমানো হচ্ছে। এতে করহার ব্যবধান বর্তমানের সাড়ে ৭ শতাংশের স্থলে ৫ শতাংশে নামবে।

বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ বিষয়টি উত্থাপন করেন।

বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিকে ২২ দশমিক ৫০ শতাংশ এবং অতালিকাভুক্ত কোম্পানিকে ২৭ দশমিক ৫০ শতাংশ কর দিতে হয়।

এছাড়া আইপিও প্রক্রিয়ায় ১০ শতাংশের বেশি শেয়ার ছেড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানির বর্তমান করপোরেট করহার ২০ শতাংশ। এর কম শেয়ার বিক্রি করে তালিকাভুক্ত হলে, তাদের করহার সাড়ে ২২ শতাংশ। নতুন অর্থবছরে এই করহার আড়াই শতাংশ হারে বাড়িয়ে যথাক্রমে সাড়ে ২২ শতাংশ এবং ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। তবে ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করার শর্ত পরিপালন সাপেক্ষে উভয় ধরনের কোম্পানির করপোরেট করহার থেকে ২ দশমিক ৫০ শতাংশ করে ছাড় দেওয়ারও প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

তালিকাভুক্ত কোম্পানির করহার না কমালেও অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহার আড়াই শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বর্তমানে পুঁজিবাজারে অতালিকাভুক্ত কোম্পানির করহার সাড়ে ২৭ শতাংশ। তবে তালিকাভুক্ত কোম্পানির মতো ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন না করলে ৩০ শতাংশ হারে কর দিতে হয়েছে। এবার এই শর্ত পূরণ করতে না পারলে সাড়ে ২৭ শতাংশ হারে কর দিতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬