Logo

নাম পরিবর্তন করবে পেপার প্রসেসিং

পেপার প্রসেসিং লিমিটেড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড তার নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নতুন নাম হবে-মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি তার মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের বিদ্যমান ৪২টি ধারা বাদ দিয়ে সেখানে নতুন ২৮টি ধারা প্রতিস্থাপন করবে।

কোম্পানির নাম ও মেমোরেন্ডাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১৬ জুলাই হাইব্রিড পদ্ধতিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ জুলাই। শেয়ারহোল্ডারদের সম্মতির পাশাপাশি হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬