Logo

হাইডেলবার্গ সিমেন্টের নাম পরিবর্তন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড নাম পরিবর্তন করেছে। কোম্পানিটির নতুন নাম হয়েছে হাইডেলবার্গ ম্যাটারিয়েলস বাংলাদেশ পিএলসি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, নাম পরিবর্তনের বিষয়ে গত ৮ মে, ২০২৪ তারিখে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা সম্মতি দিয়েছেন। পরবর্তীতে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকেও অনুমোদন পাওয়া গেছে। কোম্পানি আইন, ১৯৯৪ এর আওতায় এ পরিবর্তন আনা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬