Logo

শনিবার শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন লোকসভা নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদি। আগামী শনিবার রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান।

এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বরাবর সদ্য বিদায় নেওয়া সরকারের প্রধানমন্ত্রীর হিসেবে অব্যহতিপত্রও দিয়ে এসেছেন নরেন্দ্র মোদি। এই পদত্যাগপত্র জমাদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালের নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের বিলোপ ঘটল।

বস্তুত, ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি মতো টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এর আগে এই রেকর্ডের একমাত্র অধিকারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের সাবেক সর্বভারতীয় প্রেসিডেন্ট পণ্ডিত জওহরলাল নেহেরু।

বুধবার ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সাত ধাপে ভারতের ২৮টি রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চলে হয়েছে এই নির্বাচনের ভোটগ্রহণ।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন ৫৪৩টি। কোনো রাজনৈতিক দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, সেক্ষেত্রে সেই দল বা জোটকে অবশ্যই লোকসভার ন্যূনতম ৫৪৩টি আসনে জয়ী হতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬