Logo

সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে গত দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমান। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বুধবার (৫ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ২১ পয়েন্ট কমে ১ হাজার ১৩৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

বুধবার ডিএসইতে ৩৮১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯৩ কোটি ৩ লাখ টাকা।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৭টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ২৪৭ টির এবং শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬