Logo

৮০০ কোটি টাকা মূল্যের বন্ড ইস্যু করবে ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

৮০০ কোটি টাকা মূল্যের অরূপান্তরযোগ্য সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্যাংক এশিয়া লিমিটেড । বুধবার (০৫ জুন ২০২৪) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়। নিয়ম অনুযায়ী ব্যাংকেরর মূলধন বাড়াতে (টায়ার-২) প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মেয়াদ সাত বছর।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬