Logo

কে আসবে ক্ষমতায়?

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুন, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। গত ১৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ৪৪ দিন ধরে ৭ দফায় যে ৬৪ কোটিরও বেশি ভোটার ভোট দিয়েছেন, সেই ভোটের চুড়ান্ত ফলাফল জানা যাবে আজ।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত বিজেপি নেতৃত্বধীন রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিজেপিবিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্সের (ইনডিয়া) মধ্যে। ভারতের ২৮টি রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চলের সবগুলোতেই হয়েছে ভোটগ্রহণ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬