বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানির দর কমেছে ১৯ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৮.৬০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যমুনা ব্যাংকের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৩১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৭.২০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ৩১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৮.৫০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো:–ই-জেনারেশনের ১৩.৫৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৩.১৫ শতাংশ, খান ব্রাদার্স ১২.৯৫ শতাংশ, সালভো কেমিক্যাল ১২.০২ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংক ১১.৯০ শতাংশ, প্রিমিয়ার ব্যাংক ১১.৩০ শতাংশ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ১১.১০ শতাংশ শেয়ার দর কমেছে।