Logo

শেয়ারবাজারে সূচকের সাথে সামান্য বেড়েছে লেনদেন

সূচক ও লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ মে,২০২৪ ) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের সাথে সামান্য লেনদেন বেড়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। পাশাপাশি গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে লেনদেনও।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫১ পয়েন্টে।

এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৮৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৩ টি কোম্পানির, বিপরীতে ১২৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬