Logo

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ৬৪টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বুধবার (২৯ মে) ডিএসইতে গ্লোবাল হেভির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। ফান্ডটির ইউনিটদর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ইউনিটদর বেড়েছে ৬০ পয়সা বা ৮ দশমিক ৬৯ শতাংশ।

তালিকার শীর্ষে থাকা অনন্যা কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, লিন্ডে বাংলাদেশ, আইএফআইসি ইসলামিক মিউচুয়াল ফান্ড, ইবনে সিনা এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬