Logo

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

টানা পতন থেকে একদিন সূচক বাড়ার পর আবারো পতনের ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৮ মে, ২০২৪) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩১ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৭৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১১৫২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ৯২ পয়েন্ট কমে ১৮৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪৪০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫০৫ কোটি ১১ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯২টি কোম্পানির, বিপরীতে ২৬৫ কোম্পানির দর কমেছে। আর ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬