Logo

সূচকের উত্থানে শেয়ারবাজার, বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ মে) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৯ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১০ পয়েন্টে।

এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫০৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩২২ কোটি ৭৫ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৬ টি কোম্পানির, বিপরীতে ৮৪টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬