Logo

রাজধানীর একাধিক স্থানে ভেঙে পড়েছে গাছ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীর একাধিক জায়গায় গাছ ভেঙে রাস্তায় পড়ে গেছে। এতে রাস্তায় যানচলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হচ্ছে। এসব গাছ ভেঙে পড়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট রাস্তা থেকে গাছ সরিয়ে নিয়েছে।

রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা ও কুর্মিটোলা এলাকায় রাস্তায় গাছ ভেঙে পড়েছে। এমন সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে গাছ সরিয়ে নেওয়ার কাজ করছে। আরও ফোন আসছে গাছ ভেঙে পড়ার। সেখানে আমাদের টিম যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬