Logo

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করলো খান ব্রাদার্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত সময়ে (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ০১ পয়সা।

ছয় মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৩ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ০২ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সা (রিস্টেটেড০ ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬