Logo

সূচকের নিম্নগতিতে লেনদেন নামল ৩০০ কোটির ঘরে

দর বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্যসূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। একইসাথে আগের কার্যদিবসের তুলনায় এদিন কমেছে লেনদেনের পরিমাণ। এ হিসাবে দীর্ঘ দেড় বছর বা ১৮ মাস পর সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রোববার (২৬ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬১ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫০ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ০৬ পয়েন্ট কমে ১১৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১৮৮৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩২২ কোটি ৭৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫০৮ কোটি ৩১ হাজার টাকা। এর আগে ২০২২ সালের ২৪ নভেম্বর ৩২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এ হিসাবে দীর্ঘ ১৮ মাস পর এদিন সর্বনিম্ন লেনদেন হয়েছে।

রোববার ডিএসইতে মোট ৩৮২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১টি কোম্পানির, বিপরীতে ৩২২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬