Logo

কক্সবাজার বিমানবন্দরের দিনের সব ফ্লাইট বাতিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঘূর্ণিঝড় রিমালের ১০ নাম্বার মহাবিপদ সংকেতের কারনে কক্সবাজার বিমানবন্দরের দিনের সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা কক্সবাজারে তাদের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

এছাড়া ঢাকা থেকে কলকাতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ও নভোএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার (২৬ মে) ঢাকা-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস বাংলা এয়ারলাইন্সের সাতটি, নভোএয়ারের তিনটি, এয়ার অ্যাস্ট্র্যার তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি, ইউএস বাংলার সাতটি, এয়ার অ্যাস্ট্রার দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর বাইরে বিমানের যশোর ও বরিশালের একটি করে ফ্লাইট বাতিল করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬